মাঠ থেকে হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু মেয়েদের টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলার সময় আঘাত পেয়েছিলেন জাভেরিয়া খান। ব্যাটিংয়ের সময় ওয়েস্ট ইন্ডিজের বোলারকে পুল করার সময় চোয়ালে বল লাগে পাকিস্তানি এই ওপেনারের। স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাঁকে। প্রাথমিক চিকিৎসার পরও অবস্থার উন্নতি না হলে তাঁকে নেওয়া হয় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে। তবে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে এখন আর তাঁকে নিয়ে ভয়ের কিছু নেই। পাকিস্তানের পরের ম্যাচ আগামীকাল দিল্লিতে। পাকিস্তান মেয়ে দলের এক সূত্র জানাচ্ছে, দলের সঙ্গেই দিল্লি যাবেন জাভেরিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া।