মাঠ থেকে হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্টিন স্টেকেলেনবার্গ নিশ্চয়ই দুঃস্বপ্নেও ভাবেননি, মাঠ থেকে তাঁকে যেতে হবে হাসপাতালে! পরশু সান সিরোতে ইন্টার মিলান-রোমা ম্যাচে গুরুতর আহত হন রোমার গোলরক্ষক। ম্যাচের তখন ১৫ মিনিট পেরিয়েছে। বল ক্লিয়ার করতে এগিয়ে এসে পাঞ্চ করেন স্টেকেলেনবার্গ। একই সময় বলের দিকে ধেয়ে আসছিলেন ইন্টারের ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুসিও। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে লুসিও ঠিকমতো লাফ দিতে পারেননি। ফলে স্টেকেলেনবার্গের মাথার ডান দিকে আঘাত করে তাঁর বুট। আহত ডাচ গোলরক্ষক পড়ে থাকেন মাটিতে। সঙ্গে সঙ্গে শুশ্রূষার জন্য ছুটে আসে চিকিৎ সক। প্রাথমিক চিকিৎ সা শেষে স্ট্রেচারে করে মাঠের বাইরে এনে সোজা নিয়ে যাওয়া হয় সান কার্লো হাসপাতালে। ম্যাচের বাকি সময় খেলেন বদলি গোলরক্ষক বোগদান লোবোন্ত। ওয়েবসাইট।