মাঠ নিয়ে উদ্বিগ্ন স্পেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যেই ব্রাজিলে এসেছে স্পেন। কোনো চোট তাদের বিশ্বকাপ-স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায়নি। কোনো ওঝার মন্ত্রেও উদ্বিগ্ন নন তাঁরা। ইনিয়েস্তারা চিন্তিত ব্রাজিলের দুর্দশাগ্রস্ত ফুটবল মাঠ নিয়ে! স্পেন মূলত দ্রুতগতির পাসিং এবং পজেশননির্ভর ফুটবল খেলে থাকে। এভাবে খেলেই সফল দলটি। সে ক্ষেত্রে ফুটবল মাঠ যদি সহায়ক না হয়, তাহলে সমস্যাই হবে স্প্যানিশদের। ডিয়েগো কস্তাও জানালেন তাঁদের চাহিদা, ‘মাঠ হতে হবে ভারী এবং পুরোপুরি প্রস্তুত।’ এখনো ব্রাজিলের কিছু মাঠের ঘাস বিবর্ণ হয়ে আছে। কোথাও কোথাও তো ঘাস অনেক লম্বা! যদিও আয়োজকেরা আশ্বস্ত করছেন সবাইকে। এখন একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্রাজিলের বিশ্বকাপ অব্যবস্থাপনার চিত্র কিছুটা দূর হলেই হয়! ওয়েবসাইট।