মাঠ নয়, এ যেন খাল !
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিন ধরে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত। বৃষ্টির পানিতে গতকাল শুক্রবারই ঢাকার বিভিন্ন স্থানে রাস্তা তলিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে বাদ যায়নি স্টেডিয়ামগুলোও। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামেরও বিভিন্ন অংশ তলিয়ে গিয়েছে।

মাঠের মূল প্রবেশদ্বারই ছিল পানির নিচে। পশ্চিম পাশের টাচ লাইনের পাশ দিয়েও জমে গিয়েছে পানি। ইতিমধ্যে বৃষ্টির জন্য এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচের সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

বিকেল সাড়ে তিনটার দিকে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ম্যাচটি এখন অনুষ্ঠিত হবে রাত নয় টায়। তার আগে ভারত ও পাকিস্তান মাঠে নামবে সন্ধ্যা সাত টায়।