প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠ তো নয়, যেন পুকুর! জলে থইথই মাঠ দেখে কে বলবে এটা ফুটবল মাঠ! বুন্দেসলিগার ক্লাব এইনট্রাখট ব্রাউনশোয়াইগের মাঠের দশা হয়েছিল এমনই। কিন্তু ফুটবল তো খেলতে হবে। উপায় কী? অভিনব একটা বুদ্ধি করল ক্লাবটি। বড় একটা ‘হেয়ার ড্রায়ার’ নিয়ে এল ক্লাবটি। সেটি আর কিছু নয়, একটা হেলিকপ্টার। মাঠটা সেটা দিয়েই শুকানো হলো। কিন্তু এরপর বাধল একটা বিপত্তি। হেলিকপ্টারটা যাদের, সেই প্রতিষ্ঠান এডিএসির কাছ থেকে ঠিকঠাক অনুমতিও নেওয়া হয়নি। হেলিকপ্টারটা ছিল শুধু জরুরি ব্যবহারের জন্যই। এখন সেটা নিয়ে হতে পারে আইনি ঝামেলা! ওয়েবসাইট।