মাঠে এমন আগন্তুক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শুরুর মিনিট খানেকের মধ্যেই খেলা বন্ধ। মাঠে যে ঢুকে পড়েছে এক ‘আগন্তুক’! পরশু ন্যু ক্যাম্পে বার্সেলোনা-এলচে ম্যাচে সেই আগন্তুক একটি কালো বিড়াল। প্রায় দুই মিনিট যেটি দৌড়ে বেড়াল মাঠে। খেলোয়াড়েরা তাড়ানোর চেষ্টা করে ব্যর্থ। গ্যালারি ভরা দর্শককে বিনোদিত করে এই কালো বিড়াল দিব্যি চক্কর দিতে লাগল মাঠে। শেষ পর্যন্ত ধরা পড়ল এক নিরাপত্তারক্ষীর হাতে। কিন্তু নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে বিড়ালটি মাঠে ঢুকে গেল কীভাবে? সেটি সুনির্দিষ্টভাবে জানা যায়নি। অনুমান করা হচ্ছে, ন্যু ক্যাম্পে কাজ করেন, এমন কারও পোষা বিড়ালই হবে এটি!

.
.


ফেব্রুয়ারি, ২০১২। অ্যানফিল্ডে মুখোমুখি লিভারপুল-টটেনহাম। ১১ মিনিটে হঠাৎ খেলায় বিরতি। মাঠে ঢুকে পড়েছিল এই বিড়াল। ঢুকেই টটেনহাম গোলরক্ষক ব্র্যাড ফ্রিডেলের দিকে দৌড়। পরে সেটির নাম হয়ে যায় ‘অ্যানফিল্ড ক্যাট’!
গত বছর ব্ল্যাকবার্ন-বার্নলি ম্যাচে হঠাৎ মাঠে হাজির জ্বলজ্ব্যান্ত একটা মুরগি। ধারণা করা হয়, মুরগিটা নিজে থেকে আসেনি। এটি ছিল ব্ল্যাকবার্নের মালিক পোলট্রি প্রতিষ্ঠান ভেঙ্কিসের বিরুদ্ধে সমর্থকদের একটা প্রতিবাদ।

.
.

বিড়াল, মুরগি ঠিক আছে, তাই বলে শিয়াল! ২০১১ সালে ইংল্যান্ড-স্কটল্যান্ডের একটা রাগবি ম্যাচের আগে মাঠে ঢুকে পড়ে এই চারপেয়ে জন্তু। কীভাবে ঢুকেছিল, সেটা এখনো রহস্য!

.
.


২০১১ সালে কলম্বিয়ার ঘরোয়া লিগে দেপোর্তিভো পেরেইরা-অ্যাটলেটিকো জুনিয়রের ম্যাচে মাঠে ঢুকে পড়েছিল একটি প্যাঁচা। কিন্তু দেপোর্তিভোর লুইস মরেনো লাথি মেরে সেটাকে তাড়িয়ে দেন মাঠ থেকে। পরে প্যাঁচাটি মারা যায়।
এএফপি ও ফাইল ছবি