মাঠে কুকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার মাঠে পশুটশু ঢুকে পড়ার ঘটনা বিরল নয়। কুকুর-বেড়াল ঢোকার উদাহরণ তো আরও বেশি। এ রকম হলে বাবাজিদের মাঠের বাইরে বের করে দেওয়ার পরই সাধারণত খেলা শুরু হয়। তবে কাল হাম্বানটোটায় পঞ্চম ওয়ানডেতে শ্রীলঙ্কা ফিল্ডিং করল অতিরিক্ত একজন নিয়েই। পাকিস্তানের ইনিংসের ২৫তম ওভারের ঘটনা। বল করেছিলেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা। হঠাৎ করেই কালো একটা কুকুর ঢুকে পড়ল মাঠে। হাম্বানটোটার ঘাস বোধ হয় মখমলের মতো লাগছিল সারমেয়প্রবরের, ঢুকেই ঘাসে গড়াগড়ি খেতে লাগল। শ্রীলঙ্কার কয়েকজন ফিল্ডার বেরসিকের মতো বাইরে পাঠিয়ে দিতে চাইলেও লাভ হলো না। মাঠময় ঘুরে বেড়াতে লাগল ওই কুকুর। পরে ওই অবস্থাতেই খেলা চলতে থাকল। সম্ভবত, কালো বলেই ব্যাটসম্যানদের খুব একটা সমস্যা হয়নি। তবে শ্রীলঙ্কার জন্য পয়াই বলতে হবে। কুকুরটি মাঠে ঢোকার কয়েক বল পরেই আউট হয়ে গেছেন শোয়েব মালিক। টেন ক্রিকেট।