মাঠে কুকুর, বিড়াল, মুরগি - আরও কত কী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লাকবার্নের ম্যাচে ছেড়ে দেওয়া হলো মুরগি! ছবি: ওয়েবসাইট
ব্লাকবার্নের ম্যাচে ছেড়ে দেওয়া হলো মুরগি! ছবি: ওয়েবসাইট

মাঠে হুটহাট দর্শক ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। এই তো কদিন আগেই ক্রিস্টিয়ানো রোনালদোর বেশে ঢুকে পড়লেন এক দর্শক! প্রিয় তারকাকে চোখের সামনে দেখে হয়তো অনেক দর্শক নিজেকে ধরে রাখতে পারেন না। কড়া নিরাপত্তার চাদর ফুঁড়ে হুট করে ঢুকে পড়েন মাঠে! দর্শকের কথা না হয় মানা গেল, তা-ই বলে পশু-পাখি! আহ! অমনভাবে নেওয়ার কী আছে? ওদেরও কি শখ জাগে না, তারকাদের কাছ থেকে একটু দেখতে! মাঠে ঢুকে পড়া এমন কিছু ‘অনাহূত অতিথি’র গল্পই শোনা যেতে পারে।
গত বছরের মার্চের ঘটনা। ব্লাকবার্ন-বার্নলির ম্যাচে হঠাত্ মাঠে মুরগি ছেড়ে দিলেন দর্শক! এত কিছু রেখে মুরগি কেন? এর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। আসলে পোলট্রি কোম্পানি ভেনকিজের বিরুদ্ধে প্রতিবাদ

‘ট্যুর ডি ফ্রান্সে’ সাইক্লিস্টদের সামনে হুট করে ভেড়ার পাল এসে পড়ল।  ছবি: ওয়েবসাইট
‘ট্যুর ডি ফ্রান্সে’ সাইক্লিস্টদের সামনে হুট করে ভেড়ার পাল এসে পড়ল। ছবি: ওয়েবসাইট

জানাতেই দর্শকের এমন কাণ্ড। ভেনকিজের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মাঠে মুরগি ছাড়তে হবে? ব্লাকবার্নের মালিক যে ভেনকিজ!
পানামার ডিফেন্ডার লুইস মরোনো একবার বিরাট বিতর্কে পড়লেন। কী করেছেন তিনি? ২০১১ সালের মার্চে খেলার সময় কিক করে একটা প্যাঁচা মেরে ফেলেছিলেন!
এটা অবশ্য ফুটবলের নয়, চার বছর আগে ‘ট্যুর ডি ফ্রান্সে’র ঘটনা। পউ ও কোল ডু ট্যুরমালেটের মাঝামাঝি জায়গায় সাইক্লিস্টদের সামনে হুট করে ভেড়ার পাল এসে পড়ল। এ সময় কী ঘটতে পারে—নিশ্চয় অনুমেয়।
২০১১ সালে টুইকেনহামে ইংল্যান্ড-স্কটল্যান্ডের রাগবি ম্যাচ শুরু হওয়ার আগে নিয়ম মেনেই জাতীয় সংগীত বাজানো হচ্ছিল। ঠিক তখনই মাঠে শিয়াল হাজির! শিয়ালপণ্ডিত কেন মাঠে? সব ঠিকঠাক চলছে কি না, পরীক্ষা করতে?

বার্সার প্রথম ম্যাচেই মাঠে ঢুকে পড়েছিল কালো বিড়াল। ছবি: এএফপি
বার্সার প্রথম ম্যাচেই মাঠে ঢুকে পড়েছিল কালো বিড়াল। ছবি: এএফপি

২০০৯ সালে খেলার সময় আর্জেন্টিনা বাস্কেটবল তারকা মানু গিনোবিলির সামনে বল নয়, এসে পড়ল এক বাদুড়। হাত বাড়িয়ে খপ করে বাদুড়টা ধরে ফেলতে চাইলেন মানু! অবশ্য মুঠোবন্দী করতে না পারলেও ভূপাতিত করেছিলেন।
এবার নিজেদের কথাই বলা যাক। হয়তো খেয়াল করেছেন, কদিন আগে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ম্যাচে হঠাত্ ঢুকে পড়ল এক কুকুর। বাংলাদেশ তখন ফিল্ডিং করছিল। মাঠে মোটামুটি এক চক্কর দিয়ে মুশফিকদের দেখে-টেখে লেজ দুলিয়ে আলগোছে বেরিয়ে গেল সারমেয়টা।
সর্বশেষ এমন এক ঘটনা ঘটল ২৪ আগস্ট বার্সেলোনা-এলচে ম্যাচে। কালো বিড়াল ঢুকে পড়ল বার্সেলোনার মাঠে! সেটিও বার্সার মৌসুম শুরুর প্রথম ম্যাচের একেবারে প্রথম মিনিটে! এ কারণে রেফারির খেলা শুরুর বাঁশি বাজার কয়েক সেকেন্ড পরেই খেলা থামিয়ে দিতে হলো। বার্সার নতুন গোলরক্ষক ক্লদিও ব্রাভোর রাজ্যসীমা ডি-বক্সের ভেতরেই ঢুকে পড়ল কালো বিড়াল! তাকে মাঠছাড়া করতে রীতিমতো ঘাম ছুটে গেল নিরাপত্তারক্ষীদের!
এভাবে ঢুকে পড়া এক বিড়াল কিন্তু ‘বিখ্যাত’ও হয়েছে! ২০১২ সালের ফেব্রুয়ারিতে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল-টটেনহাম ম্যাচে ঢুকে পড়ল এক বিড়াল। পরবর্তী সময় ওই বিড়ালের নাম হলো ‘অ্যানফিল্ড ক্যাট’। টুইটারে অ্যানফিল্ডের ক্যাটের নামে অ্যাকাউন্টও আছে। তার অনুসারী কত জানেন? বেশি না, ‘মোটে’ ৫৪ হাজার ৬০০! সূত্র: ডেইলি মেইল