মাঠে গডজিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলের জনক বলে স্বীকৃত ইংল্যান্ড। চীনও দাবি করে ফুটবলের জন্মদাতা আসলে তারাই। আবার জাপানিরাও দাবি করে প্রায় ২০০০ বছর ধরে চর্মগোলকে লাথি মারা তাদের অভ্যাস! তাহলে এত দিন ধরে খেলছে বলেই খানিকটা অরুচি ধরল জাপানিদের মনে? না হলে জে-লিগের কাওয়াসাকি ফ্রন্তালে-এফসি টোকিও ম্যাচে গডজিলার আগমন কেন হবে? ম্যাচের আগে পেনাল্টি নিতে পাঠানো হয়েছিল বিশ্ব চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় এই চরিত্রকে। পা নয়, লেজ দিয়েই শট নেওয়ার চেষ্টা করেছিল গডজিলা। কিন্তু পায়ের কাজ কি আর লেজে হয়! বলে টোকাও দিতে পারল না সে। সত্যিটা হলো, গডজিলা রিসারজেন্স নামে নতুন এক চলচ্চিত্রের প্রচারণাতেই সাজানো হয়েছিল এমন নাটক। চলচ্চিত্রে গডজিলার সহযোগীর চরিত্রে অভিনয় করা হিরোকি হাসেগাওয়াই গোল করে মান বাঁচিয়েছেন এই দৈত্যাকার সরীসৃপের। মার্কা।