প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে দর্শক ঢুকে পড়ায় খেলা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা বিরল নয়। এমনকি বিড়াল, কুকুর বা মৌমাছির জন্যও খেলায় যতি পড়েছে। কিন্তু একপাল গরুর জন্য ফুটবল ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার ঘটনা শুনেছেন? অদ্ভুত ঘটনাটা ঘটেছে পেরুতে। মিনসা ও ইনামবারি মুখোমুখি হয়েছিল পেরুভিয়ান কাপের একটা ম্যাচে। হঠাৎ হাম্বা হাম্বা রব করতে করতে মাঠের মধ্যে ঢুকে পড়ে একপাল গরু। সম্ভবত মাঠের সুপুষ্ট ঘাস তাদের খুব পছন্দ হয়েছিল, ঢুকেই সেদিকে তাদের নিবিষ্ট মনোযোগ। বলাই বাহুল্য, দলছুট গরুগুলোর কোনো রাখাল ছিল না। খেলোয়াড়-দর্শকেরা কী আর করবে, এতগুলো গরু মাঠ থেকে খেদানো তো মুখের কথা নয়। গরুগুলো অবশ্য ঘাসটাস খেয়ে নিজেরাই মাঠ ছেড়ে গেছে কিছুক্ষণের মধ্যে। মেট্রো।