মাঠে গিয়ে প্রতিবাদ শেখ রাসেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ জামাল ধানমন্ডির সঙ্গে গতকাল তাদের পূর্বনির্ধারিত ম্যাচটি হয়নি, দুদিন আগেই এটি স্থগিত করে দেয় বাফুফে। ২ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বঙ্গমাতা-বঙ্গবন্ধু কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলের ফাইনাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এ উপলক্ষে মাঠ নিয়ে নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। কিন্তু ইচ্ছা করলে ম্যাচটি আয়োজন করতে পারত বাফুফে। এটা লিগ কমিটির স্বেচ্ছাচারিতা, অনিয়ম—এমন বক্তব্য তুলে ধরে কাল বিকেলে মাঠে গিয়ে লিগ কমিটির সিদ্ধান্তের প্রতীকী প্রতিবাদ করেছে শেখ রাসেল।

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা এমনও বলছে, শেখ জামাল খেলতে খেলতে ক্লান্ত। কাজেই তাদের সুবিধা দিতেই ম্যাচ পেছানো হয়েছে! তবে শেখ জামাল এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে।