প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশঙ্কাটা শেষ পর্যন্ত সত্যি হলো। ভারী বর্ষণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় বাংলাদেশ ও নেপালের মধ্যকার প্রথম প্রীতি ফুটবল ম্যাচটি আজ আর মাঠে গড়াচ্ছে না।কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভারী বর্ষণের কারণে গতকালই মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের (আনফা) বরাত দিয়ে ‘গোল নেপাল ডটকম’ জানিয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়ায় আজ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ কমিশনার।স্বাগতিক দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে অংশ নিতে এ মুহূর্তে নেপাল সফরে রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজকের ম্যাচ বাতিল হওয়ায় বাকি রইল কেবল একটি। ২০ সেপ্টেম্বর একই ভেন্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।