প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ইউএস ওপেন চলার সময় আর্থার অ্যাশ স্টেডিয়ামে এসে পড়েছিল একটি ড্রোন। ফাঁকা গ্যালারিতে পড়েছিল বলে রক্ষা, কেউ হতাহত হয়নি। তবে খেলোয়াড়েরা ভয় পেয়ে গিয়েছিলেন এতে। কয়েক মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল খেলা। এবার ড্রোন এসে পড়ল ফুটবল মাঠে। পরশু ইকুয়েডর-চিলি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি চলাকালে মাঠে এসে পড়ে একটি ড্রোন। এদিনও হতাহত হয়নি কেউ। ড্রোনটি মাঠ থেকে সরিয়ে নিয়ে যান উরুগুয়ে গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। ২-১ গোলে ম্যাচটি জেতে ইকুয়েডর
ডেইলি মেইল