থাকবেন মেসি-রোনালদোদের প্রেয়সীরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ জুলাই ২০১০। বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বেজে উঠেছে। বিজয়ী স্পেন অধিনায়কের সাক্ষাত্কার নিতে গেলেন টেলেসিনসো টিভির প্রতিবেদক সারা কারাবোনেরো। আবেগাক্রান্ত ক্যাসিয়াস কথাই বলতে পারলেন না। গুছিয়ে প্রশ্ন করতে পারছিলেন না সারাও। এভাবে খানিকক্ষণ চলার পর সেই বিখ্যাত দৃশ্য—পেশাদারি খোলস ছেড়ে সারাকে আলিঙ্গনে বেঁধে আলতো করে ঠোঁটে চুমু এঁকে দিলেন ক্যাসিয়াস! চার বছর পর আবার বিশ্বকাপ। প্রিয় মানুষটিকে উত্সাহ জোগাতে মাঠে হাজির হবেন খেলোয়াড়দের স্ত্রী কিংবা প্রেমিকা, যাঁরা ‘ওয়াগ’ নামে পরিচিত। বিশ্বকাপের আলোচিত ১০ বউ-বান্ধবীকে চিনে নিন:

২০১০-এর বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর হাওয়া বদলাতে গিয়েছিলেন রিও ডি জেনিরোতে। সৈকত থেকে ফেরার পথে। ছবি: এএফপি
২০১০-এর বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর হাওয়া বদলাতে গিয়েছিলেন রিও ডি জেনিরোতে। সৈকত থেকে ফেরার পথে। ছবি: এএফপি

আন্তোনেল্লা রোকুজ্জো
ফুটবলবিশ্বে খুবই পরিচিত নাম। তিনি আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির জীবনসঙ্গিনী। দুজনের ডেটিং শুরু হয়েছিল ২০০৮ সালে। ২০১২ সালে এ জুটির ঘর আলো করে এসেছে সন্তান থিয়াগো।

গত বছর ডিসেম্বরে সিআর সেভেন জাদুঘর উদ্বোধন করার সময় রোনালদো-শায়াক। ছবি: এএফপি
গত বছর ডিসেম্বরে সিআর সেভেন জাদুঘর উদ্বোধন করার সময় রোনালদো-শায়াক। ছবি: এএফপি

ইরিনা শায়াক
ক্রিস্টিয়ানো রোনালদোকে চেনেন অথচ এ নামটি জানেন না, এমন সমর্থক আছে? এ রুশ কন্যা কেবল রোনালদোর জীবনসঙ্গিনী নন, সুপারমডেল হিসেবেও জগদ্বিখ্যাত। জনপ্রিয় এ জুটির প্রথম ডেটিং ২০১০ সালে। সম্প্রতি দুজন বিখ্যাত আলোকচিত্রী মারিও তেস্তিনোর ক্যামেরায় বিশ্বখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর স্প্যানিশ সংস্করণের প্রচ্ছদে মডেল হয়েছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এক সংগীত পুরস্কার অনুষ্ঠানে পিকে-শাকিরা। ছবি: এএফপি
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এক সংগীত পুরস্কার অনুষ্ঠানে পিকে-শাকিরা। ছবি: এএফপি

শাকিরা
২০১০ বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ সুরের বন্ধনে কেবল গোটা বিশ্বকেই বাঁধেননি, বেঁধেছিলেন জেরার্ড পিকের হূদয়কেও। বিখ্যাত এ গানটির শুটিং করতে গিয়েই দুজনের পরিচয়। এরপর প্রেম-ভালোবাসা, একমাত্র সন্তান মিলানের পৃথিবীতে আগমন। এবার দুজনে এক ফ্রেমে বন্দী হয়েছেন ‘লা, লা, লা’ গানে।

ব্রুনা মারকেজিন
কদিন আগেই ব্রাজিল দলের অনুশীলনে এসে খবর হয়েছিলেন। বিশ্বকাপের মাঠেও হয়তো দেখা মিলবে নেইমারের বান্ধবীকে। মাঝে অবশ্য শোনা গিয়েছিল ব্রাজিলিয়ান এ অভিনেত্রীর সঙ্গে সম্পর্কটা নাকি টুটে গেছে। কিন্তু সম্প্রতি অনুশীলনে মারকেজিন হাজির হওয়ার পর আপাতত সে গুঞ্জন চাপা পড়েছে।

ক্যাসিয়াসের সাক্ষাত্কারের অপেক্ষায় সারা কারাবোনেরো। ছবি: এএফপি
ক্যাসিয়াসের সাক্ষাত্কারের অপেক্ষায় সারা কারাবোনেরো। ছবি: এএফপি

সারা কারাবোনেরো
স্প্যানিশ এ টিভি সাংবাদিকের সঙ্গে ক্যাসিয়াসের সম্পর্কের কথা শুরুতেই বলা হয়েছে। বছরের শুরুতেই এ জুটির ঘরে এসেছে প্রথম সন্তান।

কলিন রুনি
ওয়েইন রুনির সঙ্গে কলিনের হূদয় বাঁধা শৈশব থেকেই। ১২ বছর বয়সে লিভারপুলে দুজনের প্রথম দেখা। এরপর থেকেই দুজনের এক পথ। অতঃপর গাঁটছড়া বাঁধেন ২০০৮ সালে। এ জুটির দুই সন্তান—ক্লে (১) ও কাই (৫)।

ফ্যানি নেগুয়েশা
মারিও বালোতেল্লির সঙ্গে নেগুয়েশার সম্পর্কটা অনেক ট্রাফিক বাতির মতো—এই নেভে, এই জ্বলে! সম্পর্কের গ্রাফ সবারই ওঠা-নামা করে, তবে বালোতেল্লি-নেগুয়েশার একটু বেশিই। তবুও বিশ্বকাপে বান্ধবীকে দেখা যেতে পারে গ্যালারিতে।

ড্যানিয়েলা সেমান
সিমান স্প্যানিশ তারকা সেস্ক ফ্যাব্রিগাসের চেয়েও ১৩ বছরের বড়। বয়সের ব্যবধান কী আর ভালোবাসার কাছে বাধা হতে পারে? ফ্যাব্রিগাস-সিমানের ক্ষেত্রেও হয়নি। সিমান তাই ধনকুবের স্বামীকে ত্যাগ করে চলে এসেছে ফ্যাব্রিগাসের ঘরে। গেল বছরে এ জুটির এক কন্যাসন্তানের জন্ম হয়েছে, নাম লিয়া।

সারাহ ব্রান্ডনার
জার্মান এ মডেলের সঙ্গে বাস্তিয়ান শোয়েনস্টাইগারের প্রথম দেখা কোনো এক ছুটির দিনে, ইবিত্সা দ্বীপের এক পার্টিতে। শোয়াইনির খেলা থাকলেই এ জার্মান মডেলকে প্রায় ক্যামেরা খুঁজে বের করে গ্যালারিতে। নিশ্চয় ব্রাজিলেও দেখা মিলবে তাঁর।

ইয়োলান্থে স্নাইডার-কাবাউ
২০১০ সালে স্পেনের কাছে ডাচদের পরাজয়ের ঠিক কদিন পরই ওয়েসলি স্নাইডারের স্ত্রী ইয়োলান্থে স্নাইডার চার বছরের ব্যবধানে তিনবারের মতো জিতেছিল ‘সেরা আবেদনময়ী ডাচ নারী’র খেতাব। এর কিছুদিন পরই দুজনে বসেছিলেন বিয়ের পিঁড়িতে।