মাঠে না থেকেও ছিলেন টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে ছিলেন না শচীন টেন্ডুলকার। চোটের কারণে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি শুরুর আগেই ছিটকে পড়েন দল থেকে। তবুও পরশু চেন্নাইয়ে যেন তাঁর ‘নেতৃত্বে’ই চ্যাম্পিয়ন হলো মুম্বাই ইন্ডিয়ানস। খেলার কোনো সম্ভাবনাই ছিল না, তবুও টুর্নামেন্টজুড়েই দলের সঙ্গে ছিলেন ব্যাটিং মায়েস্ত্রো। টেনিসের নন-প্লেয়িং ক্যাপ্টেনের মতো তিনিই ছিলেন মুম্বাইয়ের অঘোষিত অধিনায়ক। ড্রেসিংরুম থেকেই অনুপ্রেরণার উৎস হয়েছেন দলের।ম্যাচ শেষে চ্যাম্পিয়নস লিগে মুম্বাইকে নেতৃত্ব দেওয়া হরভজন সিংয়ের কথায়ও স্পষ্ট এটি, ‘শচীন আমাদের সবার আদর্শ। তাকে ড্রেসিংরুমে পাওয়াটা বিশাল ব্যাপার। দুর্ভাগ্য, সে খেলতে পারেনি। তবে তার সমর্থন ও পরিকল্পনা আমাদের সঙ্গেই ছিল। না খেললেও পেছনে থেকেই মাঠের একজন খেলোয়াড়ের মতোই চেষ্টা করে গেছে।’মাত্র ১৩৯ রান করেও ৩১ রানে জিতেছে দল। ২০ রানে ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। ভয়ংকর হয়ে ওঠার আগেই ফিরিয়েছেন ক্রিস গেইল ও বিরাট কোহলিকে। সামনে থেকে নেতৃত্ব দেওয়া বলতে যেটা বোঝায় সেটাই করেছেন পরশু হরভজন সিং। ম্যাচ শেষে সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন, বিশেষ করে বলেছেন ২৩ রানে ২ উইকেট নেওয়া শ্রীলঙ্কান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গার কথা। পুরো টুর্নামেন্টেই দারুণ বল করে ছয় ম্যাচে ১০ উইকেট মালিঙ্গার। ফাইনালে ব্যাট হাতেও রেখেছেন অবদান, মেরেছেন দুটি ছক্কা। হরভজনের মুখে তাই মালিঙ্গা-প্রশস্তি, ‘তার মতো বোলার পেয়ে আমি খুবই ভাগ্যবান। উইকেট নেওয়ার জন্য, জুটি ভাঙার জন্য ও শেষ ওভারগুলোতে এমনকি যখন শেষ ওভারে ৬ বা ৭ রান দরকার, আমি তার ওপরই নির্ভর করি।’আগের দুই ম্যাচেই দু শর বেশি রান তাড়া করে জিতেছে বেঙ্গালুরু। গেইল-ঝড় এদিন ওঠেনি, তাই মাত্র ১৪০ রানই করতে পারল না দলটি। অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি খুবই হতাশ। ম্যাচ শেষে ব্যাখ্যা করেছেন মামুলি লক্ষ্য না ছুঁতে পারার কারণ, ‘আমরা জানতাম উইকেটটা চিন্নাস্বামীর থেকে অনেকটাই ভিন্ন হতে পারে। এটা স্লো ছিল। এটাই কাল হয়েছে।’ ওয়েবসাইট।