মাঠে নামছে স্বাধীনতা কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ শুরু মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপ ফুটবল। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ, বর্তমান চ্যাম্পিয়ন শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনী, বিজেএমসি-রহমতগঞ্জ। পেশাদার লিগের ১০টা দলের সঙ্গে এবার খেলছে চ্যাম্পিয়নশিপ লিগের দুই দল রহমতগঞ্জ ও আরামবাগ।
চার গ্রুপের সেরা আট দল উঠবে কোয়ার্টার ফাইনালে। ফাইনাল ৯ এপ্রিল। ‘এ’ গ্রুপে খেলছে বিজেএমসি, ফেনী সকার, রহমতগঞ্জ। ‘বি’ গ্রুপে আবাহনী, মোহামেডান, আরামবাগ। ‘সি’ গ্রুপে শেখ জামাল ধানমন্ডি, মুক্তিযোদ্ধা ও উত্তর বারিধারা। ‘ডি’ গ্রুপে শেখ রাসেল, ব্রাদার্স ও চট্টগ্রাম আবাহনী।