মাঠে নামতে আর তর সইছে না গুইলারমোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের প্রথম ম্যাচ নিয়ে দারুণ উত্তেজনা অনুভব করছেন মেক্সিকান স্ট্রাইকার গুইলারমো ফ্র্যাংকো। জোহানেসবার্গের সকার সিটিতে কাল উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন দুই দলের খেলোয়াড়েরা। মেক্সিকান স্ট্রাইকার গুইলারমো ফ্র্যাংকো ম্যাচটির জন্য তাঁর অপেক্ষার ব্যাপারটি প্রকাশ করেছেন খুবই সহজ-সরলভাবে। তিনি বলেছেন, ‘বিশ্বাস করুন, এখনই দৌড়ে মাঠে নেমে যেতে ইচ্ছে করছে আমার।’ বিশ্বকাপে খেলতে পেরে নিজেকে গর্বিত বোধ করছেন গুইলারমো। ‘বিশ্বকাপে খেলতে পারাটা বিধাতার আশীর্বাদ। বিশ্বকাপের প্রথম ম্যাচটা খেলতে পারাটা আরও বড় আশীর্বাদ। একবার ভাবুন আপনি যে ম্যাচটি খেলছেন, সেটা দিয়েই শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতা, আপনি তখন শিহরিত হবেনই।’বিশ্বকাপের প্রথম ম্যাচে আমন্ত্রিত অতিথিদের তালিকা দেখে আরও বেশি শিহরিত গুইলারমো। তিনি ভাবতেই পারছেন না যে শোষিত মানুষের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা বিশ্বকাপের প্রথম ম্যাচটি মাঠে বসে দেখবেন। নিজ দেশ মেক্সিকোর হয়ে এমন একটি বিশ্বজনীন মঞ্চে খেলতে নামার গর্বটি বেশ ভালোভাবেই অনুভব করছেন গুইলারমো। যে খেলাটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বিশ্বের কোটি কোটি মানুষ, সেখানে দেশের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করতে পারার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না।