মাঠে নামল পথ ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোলার আইসক্রিম পথ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে ক্রিকেট কিডস ওয়ান ৭৮ রানে হারিয়েছে স্ট্রিট বয়েজকে। ধানমন্ডি ৮ নম্বর ক্লাব মাঠে প্রথমে ব্যাট করে ১১৬ রান তোলে ক্রিকেট কিডস। জবাবে ৩৮ রানে গুটিয়ে যায় স্ট্রিট বয়েজ। দিনের অন্য ম্যাচে কাঁঠালবাগান রয়্যালস (৭৪/৭) ৩ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যাম্পসকে (৭৩)। টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা। খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে এসেছিলেন জাতীয় দলের সাবেক ওপেনার আতহার আলী খান, সাবেক অধিনায়ক নাঈমুর রহমান, তানজীব আহসান। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১০০টি দল।