মাঠে পাওয়া যাবে দুর্দান্ত নেইমারকে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। সান্তোস থেকে বার্সেলোনায় দলবদল নিয়ে জটিলতা গড়িয়েছে আদালত পর্যন্ত। ব্রাজিলে সান্তোস অভিযোগ দায়ের করেছে নেইমারের বাবার নামে। আর স্পেনের আদালত ৯১ লাখ ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগ এনেছে বার্সেলোনার বিরুদ্ধে।
নেইমার বেশ কিছুদিন ধরেই পুরোনো ক্লাব সান্তোসের তীব্র সমালোচনা করেছেন। কিন্তু বাইরের এসব বিতর্কের আঁচ মাঠে লাগবে না তো? বার্সা মিডফিল্ডার জাভি কোনোক্রমেই চান না এই আঁচটা নেইমারের গায়ে লাগুক, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নেইমারের খেলায় এটা যাতে কোনো প্রভাব না ফেলে। এ মুহূর্তে সে ভালো আছে। চোট থেকে সে মাত্র ফিরেছে।’ নিজের সংশয়টা অবশ্য নিজেই আবার দূর করছেন জাভি, ‘আমার মনে হয় না এটা তার ওপর প্রভাব ফেলছে। সেদিন সে মাঠে কয়েক মিনিটের জন্য নেমেই তো দুর্দান্ত একটি গোল করেছিল।’ এক মাসের চোট কাটিয়ে রায়ো ভায়েকানোর সঙ্গে ম্যাচে মনে রাখার মতো একটি গোল করেছিলেন নেইমার। ওয়েবসাইট।