মাঠে প্যান্ডেল, মেয়েদের অনুশীলন বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে চট্টগ্রাম সমিতির মেজবান হচ্ছে আজ ও আগামীকাল। মহিলা ফুটবলারদের অনুশীলন তাই বন্ধ। কেএফসি মহিলা সুপার লিগের খেলা চলছে কমলাপুর স্টেডিয়ামে। লিগের ৮ দলের ৭টিই থাকে কমপ্লেক্সে। কিন্তু মেজবানের জন্য মহিলা কমপ্লেক্স ভাড়া দেওয়ায় মেয়েরা পড়েছেন ভোগান্তিতে।সাতক্ষীরার হয়ে খেলা জাতীয় দলের স্ট্রাইকার সাবিনা খাতুনের ক্ষোভ, ‘মেয়েদের জন্য একটাই মাঠ। সেই মাঠে কনসার্ট, মেজবান...ইত্যাদি হলে সরকার মেয়েদের খেলাধুলা বন্ধ করে দিক। সারা মাঠে বাঁশ গেড়ে একাকার করে ফেলা হয়েছে। দু-তিন দিন ধরে আমরা অনুশীলন করতে পারছি না।’একই দলের মিরনার কথা, ‘মাঠে প্রতি এক হাত পর পর এক হাজারের মতো গর্ত। এই মাঠে মাটি দিয়ে রোলিং করতে হবে, তার পরও এটি খেলার উপযোগী হবে কি না, সন্দেহ।’দেশে মেয়েদের খেলাধুলা যখন এগোচ্ছে, তখন মহিলা কমপ্লেক্সের মাঠ ভাড়া দেওয়ায় মহিলা খেলোয়াড়দের এই দুর্ভোগ নিয়ে প্রতিবাদ করারও কেউ নেই!