মাঠে ফিরছেন মেসি, বেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ অক্টোবর ন্যু ক্যাম্পে মৌসুমের প্রথম এল ক্লাসিকো। তার আগে বার্সেলোনা সমর্থকদের জন্য সুখবর—চোট থেকে সেরে উঠেছেন লিওনেল মেসি, ফিরে এসেছেন অনুশীলনে। অবশ্য আজ ওসাসুনার বিপক্ষে তাঁকে প্রথম একাদশে না-ও খেলানো হতে পারে। দেখা যেতে পারে মঙ্গলবার এসি মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে।
এদিকে রিয়াল মাদ্রিদের হয়ে আজ মালাগার বিপক্ষে মাঠে ফিরতে পারেন চোট থেকে সেরে ওঠা বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেল। এএফপি।