মাঠে ফিরছেন 'অধিনায়ক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্লোস পুয়োল
কার্লোস পুয়োল

আবার বার্সেলোনার জার্সি গায়ে মাঠে দেখা যাবে কার্লোস পুয়োলকে। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে কাটিয়ে দলে ফিরছেন কাতালান অধিনায়ক। কোচ জেরার্ডো মার্টিনো জানিয়েছেন, সপ্তাহ খানেকের মধ্যেই মাঠে ফিরবেন পুয়োল।

আন্তর্জাতিক ফুটবলের কারণে মোটামুটি লম্বা বিরতি ছিল স্প্যানিশ লিগায়। সেই বিরতি কাটিয়ে আজ শনিবার রাতেই সেভিয়ার মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। প্রথম দুই ম্যাচ জিতে এবারের মৌসুমের শুরুটা দুর্দান্তই হয়েছে মেসি-ইনিয়েস্তাদের। পুয়োল হয়তো আজই ফিরছেন না। তবে ৩৫ বছর বয়সী এই অভিজ্ঞ ডিফেন্ডারকে পেয়ে বার্সেলোনা যে নতুনভাবে উজ্জীবিত হবে, এতে কোনো সন্দেহ নেই।

রক্ষণের সমস্যা দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছে বার্সেলোনাকে। পুয়োল ফেরায় সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশাবাদী কোচ মার্টিনো, ‘পুয়োলের ফেরা মানে আমাদের রক্ষণসমস্যা থেকে মুক্তি।’ শুক্রবার পুয়োল সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উচ্ছ্বসিত কোচ ‘টাটা’। আনন্দিত কণ্ঠে তিনি বলেছেন, ‘অধিনায়ককে দলে স্বাগত।’

আজ সেভিয়ার বিপক্ষে খেলতে না পারলেও আসছে সপ্তাহে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেই পুয়োল মাঠে নামবেন বলে জানিয়েছেন কোচ মার্টিনো। ওয়েবসাইট।