মাঠে ফিরবেন আবিদাল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মার্চে যকৃতে ধরা পড়েছিল টিউমার, এরপর এপ্রিলে যকৃৎ প্রতিস্থাপনের পর ধরেই নেওয়া হয়েছিল ক্যারিয়ার শেষই হয়ে গেছে বার্সেলোনা ফুলব্যাকের। কিন্তু আবিদালকে আশার বাণী শোনালেন স্প্যানিশ চিকিৎসক হুয়ান কার্লোস গার্সিয়া। আন্তর্জাতিক যকৃৎ প্রতিস্থাপন সমিতির সভাপতি বললেন, ক্যারিয়ার শেষ হয়ে গেছে এমনটা ভাবার কোনো কারণ নেই আবিদালের, ‘সে কি আদৌ খেলবে? আমি সম্ভাবনা বাতিল করে দিচ্ছি না। তবে এটা তার সামর্থ্যের ওপর নির্ভর করছে। খেলোয়াড় নয় এমন কেউ সাধারণত তিন থেকে ছয় মাস পর কাজে ফেরে, কখনো এক বছর পর। এটুকু সময় আপনার যে কাউকে দিতেই হবে। প্রথম তিন থেকে ছয় মাস খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল রাখা জরুরি কোনো সংক্রমণ যাতে না হয়।’ এখন বার্সেলোনার একটি জিমে ফেরার জন্য অনুশীলন চালিয়ে যাচ্ছেন আবিদাল। ওয়েবসাইট।