মাঠে ভূমিকম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছিল পেসকারা-আটলান্টা ম্যাচ। হঠাৎ করেই দুলে উঠল মাঠ, কেউ যেন প্রবলভাবে জোর একটা ঝাঁকি দিল। কী হয়েছে বুঝে উঠতে কয়েকটা মুহূর্ত লেগেছে সবার। খেলাটেলা ফেলেই খেলোয়াড়েরা চলে গেলেন নিরাপদ আশ্রয়ে। গ্যালারির দর্শকেরা ততক্ষণে মাঠ ছাড়ার জন্য উঠেপড়ে লেগেছেন। ভাগ্য ভালো, খুব বড় কোনো ক্ষতি হয়নি। এরপর মিনিট চারেক খেলাও বন্ধ ছিল। অনেক দর্শকই অবশ্য তখন মাঠ ছেড়ে গেছেন। পরশু ভূমিকম্পের জন্য সিরি ‘আ’র ম্যাচটা আরেকটু হলেই পণ্ড হতে বসেছিল। দুই ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্প হয়ে গেছে ইতালিতে। রিখটার স্কেলে প্রথমটি ছিল ৬ মাত্রার, পরেরটি ৫.৪। রয়টার্স।