মাঠে রবাইরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলুদ কার্ডগুলো তাহলে একটু ‘সুবিধা’ই করে দিল নেইমারকে। কোপা ডেল রেতে এ নিয়ে তিনটি হলুদ কার্ড দেখেছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, যে কারণে গতকাল রাতে ন্যু ক্যাম্পে বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদের সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে পারেননি। তাতে অবশ্য লাভই হয়েছে তাঁর, একটা দিন বাড়তি ‘ছুটি’ পেয়েছেন। পরশু বার্সেলোনার অন্য খেলোয়াড়েরা যখন অ্যাটলেটিকোর জন্য নিজেদের শাণিয়ে নিচ্ছিলেন, নেইমার তখন ঘুরে বেড়াচ্ছিলেন বান্ধবী ব্রুনা মারকুইজিনের হাত ধরে। একসঙ্গে সিনেমাও দেখেছেন দুজনে। তিন দিন আগেই নিজের ২৫তম জন্মদিন পালন করা নেইমারের সময়টা মাঠের বাইরে তো ভালোই কাটছে। কাল রাতে বার্সেলোনা জিতে থাকলে মাঠেও তা-ই হবে। মৌসুমে অন্তত একটি শিরোপা নিশ্চিত করার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বার্সা
ডেইলি মেইল