মাঠে সব খেলোয়াড় পেলেন না রুবচিচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতের বিপক্ষে অলিম্পিক প্রাক-বাছাইয়ের দুটি ম্যাচের জন্য অনূর্ধ্ব-২৩ দলের ট্রায়াল ম্যাচ ছিল কাল কমলাপুর স্টেডিয়ামে। কিন্তু ২৮ খেলোয়াড়ের মধ্যে ৬ জন না আসায় ম্যাচটি হয়নি। কিছুদিন আগে শেখ জামাল ধানমন্ডি খেলোয়াড় ছাড়েনি রুবচিচের ক্যাম্পে, এবার শেখ রাসেল ক্রীড়াচক্র তাদের খেলোয়াড় উত্তম, মাহফুজ, রাজু, নাঈমুর, ইউসুফ ও ওয়াহেদকে ছাড়ল না।কোচ রবার্ট রুবচিচ তাই খুবই হতাশ, ‘এভাবে চললে কিছুই তো করা সম্ভব নয়।’ বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়ের কথা, ‘এটা খুবই দুঃখজনক। ক্লাবগুলোর উচিত সহযোগিতা করা।’ শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নূরুল আলমের যুক্তি, ‘এভাবে খেলোয়াড় ডাকলে উল্টো ক্লাবগুলো ক্ষতিগ্রস্ত হবে। আমাদের পাঁচ খেলোয়াড়ই মূল একাদশের। এঁদের অনুমতি দিয়ে আমরা ঝুঁকি নিতে পারি না।’