মাঠে সম্মোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে খেলোয়াড়েরা খেলছেন, অথচ কী খেলছেন কোনো ধারণা নেই। মাঠের বাইরে থেকে তাঁদের সম্মোহিত করে সব করানো হচ্ছে। ভাবছেন, এটাও কি সম্ভব? তবে ইংলিশ লিগের ক্লাব সান্ডারল্যান্ডের কোচ স্যাম অ্যালারডাইস এ রকমটাই করতে চাচ্ছেন। মাঠে অবশ্য নয়, সেই বোকামি নিশ্চয়ই করবেন না। তবে অনুশীলনে পরখ করে দেখতে চান ব্যাপারটা। এমনিতে মনোবিদ তো এখন মোটামুটি সব দলেই আছে। খেলোয়াড়দের মনোযোগ বাড়ানোর জন্য আরও অনেক টোটকাই আছে। কিন্তু সম্মোহনের মাধ্যমে কেউ সেটা বাড়ানোর চিন্তা করেছেন বলে শোনা যায় না। অ্যালারডাইস আবার এসবের ভক্ত আগে থেকেই। ব্রিটিশ জাদুকর ড্যারেন ব্রাউনের শো দেখেন নিয়মিত। আর কাজটাও এই প্রথম নয়। বোল্টনের কোচ থাকার সময়ও সম্মোহন প্রয়োগ করে দেখেছিলেন, সফল হননি। মেইল অনলাইন।