মাঠে সুপারহিরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিকসের পাতা, টিভি আর চলচ্চিত্রের পর্দায় তো অনেক ঘোরাঘুরি হলো, এবার ফুটবল মাঠেও চলে এলেন সুপারহিরোরা। গত মৌসুমে শালকের বিপক্ষে গোল করার পর দেখা মিলেছিল ‘ব্যাটম্যান’ অবামেয়াংয়ের। পাশে ‘রবিন’ রয়েসকে নিয়ে অবামেয়াংয়ের সেই উদ্যাপন নিশ্চয়ই অনেকের মনে আছে। অবামেয়াংয়ের সুপারহিরো-প্রীতির প্রমাণ পরেও মিলেছে, একবার বায়ার্নের বিপক্ষে স্পাইডারম্যানও সেজেছিলেন ডর্টমুন্ডের এই স্ট্রাইকার। আজ বুন্দেসলিগায় মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচের আগে বায়ার্নের টুইটার অ্যাকাউন্ট সবাইকে ব্যাটম্যানের কথা মনে করিয়ে দিয়েছে ডিসি কমিকসের নতুন মুভি ‘ব্যাটম্যান বনাম সুপারম্যান’ এর আদলে ছবি টুইট করে। তবে ওই টুইটেই তারা জানিয়ে দিয়েছে ডর্টমুন্ডের ব্যাটম্যান থাকতে পারে, তবে তাদেরও আছে সুপারম্যান। কে এই নতুন ‘ম্যান অব স্টিল’? অবশ্যই রবার্ট লেভানডফস্কি! ইএসপিএন।