মাঠেই প্রমাণ হবে সবকিছু
আজকের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল নিয়ে গার্দিওলার স্বপ্ন অনেক ব্যাপক। তিনি কায়মনোবাক্যে আজ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে বার্সেলোনার জয় চান। কারণ, এ জয় ওয়েম্বলির রাতটি কাতালানদের মনে এক স্মরণীয় করে রাখবে চিরকাল। তিনি বার্সেলোনার জয় চান। কিন্তু নিজের প্রশিক্ষিত দলটিকে সর্বকালের সেরা বলতে একদমই নারাজ।আজ চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতলে সর্বশেষ ছয় বছরে তিনবার স্পেনের এই ক্লাবটি ইউরোপ সেরার মর্যাদায় অভিষিক্ত হবে। যা দলটিকে পঞ্চাশ ও ষাট দশকে স্বদেশি রিয়াল মাদ্রিদ এবং সত্তরের দশকে ডাচ ক্লাব আয়াক্স ও আশির দশকের ইতালীয় এসি মিলানের শ্রেষ্ঠত্বের সম কাতারে চলে যাবে। যা ক্লাবটিকে আগামী দশকগুলোতে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট।গার্দিওলাও এটিই চান। তিনি বলেছেন, ‘আগামী দিনগুলোতে যদি মানুষ বার্সার কথা আলোচনা করে। আমাদের গুণকীর্তন করে—সেটাই হবে পরম পাওয়া। সেই লক্ষ্যে আজ ওয়েম্বলিতে আমাদের জিততে হবে।’‘যদি মানুষ বলে আমরা সেই বার্সার খেলা দেখেছিলাম। যাদেরকে অনেকেই শতাব্দীর সেরা কম্বিনেশন হিসেবে অভিহিত করত—এই আলোচনাটাই আমাদের আনন্দিত করবে।’ গার্দিওলার অভিমত।‘তবে আমরা বলছি না যে আমরা শতাব্দীর সেরা দল। আমরা বলতে পারি, বার্সেলোনা একটি ভালো দল।’ গার্দিওলার মন্তব্য।তবে বার্সেলোনার শ্রেষ্ঠত্ব নিয়ে গার্দিওলার মত হচ্ছে, ‘মানুষকেই এ বিচার করতে দিন। মানুষ কখনো ভুল বিচার করে না।’ম্যানচেস্টার ইউনাইটেড ‘বস’ স্যার অ্যালেক্স ফার্গুসন সম্প্রতি বলেছেন, বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড দুটো ক্লাবই এ মুহূর্তে ইউরোপ সেরা। এ দুটি ক্লাবের মধ্যকার শনিবার রাতের ফাইনালটি হবে গত এক যুগের সেরা ফাইনাল।’গার্দিওলা ফার্গুসনের সঙ্গে দ্বিমত পোষণ করেননি। তবে তিনি বলেছেন, ‘মাঠের খেলাতেই আমাদের প্রমাণ করে দিতে হবে যে এ ধারণা সত্যি।’ ওয়েবসাইট।