প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকেএসপির ৩ নম্বর মাঠে চলছিল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রাইম ব্যাংক-লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচ। ৪ নম্বর মাঠে মেয়েদের প্রিমিয়ার ক্রিকেট লিগে রূপালী ব্যাংক খেলছিল বিকেএসপির সঙ্গে। দুই মাঠের মাঝামাঝি অবস্থানে দাঁড়িয়ে রূপগঞ্জের ট্রেনার ইফতেখারুল ইসলাম। তাঁকে একবার নজর রাখতে হচ্ছে রূপগঞ্জের দিকে, আরেকবার পাশের মাঠে রূপালী ব্যাংকের দিকে। রূপগঞ্জের দিকে না হয় পেশাগত কারণে। কিন্তু পাশের মাঠে চোখ কেন? ইফতেখারের রসিকতা, ‘আমার উনি আজ (কাল) ভালো খেলছেন!’ ‘আমার উনিটা হচ্ছেন আয়েশা রহমান, রূপগঞ্জ ট্রেনারের স্ত্রী। রূপালী ব্যাংকের ব্যাটার বিকেএসপির বিপক্ষে খেলেছেন ৮০ রানের ঝলমলে এক ইনিংস। ইনিংসে চারের (২) চেয়ে ছক্কার (৬) মারই বেশি। পত্নীর এমন ব্যাটিংয়ে পতিপ্রবর খুশি না হয়ে পারেন!