মাঠের বাইরে উডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিঠে দ্বিতীয় দফা অস্ত্রোপচারের কারণে ২০১৬ পর্যন্ত খেলার বাইরে থাকতে হবে টাইগার উডসকে। পরশু নিজের ওয়েবসাইটে নিজেই এ কথা জানিয়েছেন গলফের সাবেক শীর্ষ খেলোয়াড়। গত বুধবার উটাহর এক হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। এর আগে ২০১৪ সালের ৩১ মার্চ প্রথম দফা শল্যবিদের ছুরির নিচে শুয়েছিলেন তিনি। এ বছর আর খেলা হবে না সে নিয়ে আক্ষেপ আছে, তবে উডস ফিরতে চান সম্পূর্ণ সুস্থ হয়েই, ‘এটা খুবই হতাশাজনক, কিন্তু আমিও একজন যোদ্ধা। আমাকে বলা হয়েছে সম্পূর্ণ সুস্থ হতে পারব। কোনো সন্দেহ নেই, আমি সেরে উঠবই।’ এএফপি।