মাঠের বাইরে গানসো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মাসেই ব্রাজিলের হয়ে অভিষেক হয়েছে। সান্তোসে তাঁর প্রতিশ্রুতিশীল পারফরম্যান্স দেখে আগ্রহী হয়েছিল চেলসির মতো ক্লাব। কিন্তু আরেক তরুণ তুর্কি নেইমারের মতো তিনিও ফিরিয়ে দিয়েছেন ইংলিশ ক্লাবটির প্রস্তাব। লক্ষ্য ছিল ব্রাজিলের লিগে খেলে, ব্রাজিলের হয়ে খেলে যাবেন। পাওলো হেনরিকে গানসোর সেই লক্ষ্যটা একটা ধাক্কা খেল। হাঁটুর চোটে ছয় মাসের জন্য মাঠ থেকে ছিটকে গেলেন এই প্লে-মেকার। গত বুধবার ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রেমিওর বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুর লিগামেন্টে চোট পান গানসো।বৃহস্পতিবার সান্তোসের ওয়েবসাইটে জানানো হয়, শিগগিরই গানসোর হাঁটুতে অস্ত্রোপচার করানো হবে। এই ধাক্কা সামলে তাঁর মাঠে ফিরতে মাস ছয়েক সময় লাগবে। রয়টার্স।