মাঠের বাইরে সাঙ্গাকারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অশোক দিন্দার বাউন্সারটা তাঁর আঙুলে আঘাত করে ১৫তম ওভারে। ২৪ রান নিয়ে ব্যাট করছিলেন তখন। পরে ব্যথা নিয়েই খেলে উদ্ধার করেন ২০ রানে ৩ উইকেট হারানো দলকে। তবে দলকে বাঁচাতে গিয়ে নিজের বিপদ ডেকে এনেছেন কুমার সাঙ্গাকারা। চিড় ধরেছে আঙুলে, ছিটকে গেছেন চার থেকে ছয় সপ্তাহের জন্য। পরশুর ম্যাচে ৫ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়া (২-১) লঙ্কানদের জন্য এটি বড় এক আঘাত। দুর্দান্ত ফর্মে ছিলেন সাঙ্গাকারা, সিরিজের ৩ ম্যাচের দুটিতে ব্যাট করে রান করেছেন ১৩৩ ও ৭৪। পরশু ভারত জিতেছে শ্রীলঙ্কার মাটিতে সবচেয়ে বড় রান তাড়ার রেকর্ড গড়ে। ২৮৭ রান তাড়ায় ভারতকে জয়ের রাস্তায় রেখেছিল গৌতম গম্ভীরের ১০১ বলে ১০২ রান। ওয়েবসাইট।