মাঠের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিনা আখতার নূপুর
আমিনা আখতার নূপুর

চারটি উইকেট নেই, ভারতের রানও খুব বেশি হয়নি, ৩৪ ওভারে ১৫৫। নূপুরের তবু একটু মন খারাপ। কারণ হলো, মাশরাফি তখনো উইকেট পাননি! কিন্তু অন্য বোলাররা তো পেয়েছেন? নূপুরের মন খারাপের কারণটা বললেন পাশে বসে থাকা তাঁর স্বামী আদনান, ‘মাশরাফি ওর সবচেয়ে প্রিয় খেলোয়াড়। ও খেলা দেখেই শুধু মাশরাফির জন্য।’ আমিনা আখতার নূপুর পেশায় শিশুরোগ বিশেষজ্ঞ, কাজ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। মেডিকেল কলেজের দিনগুলোতে হোস্টেলে খেলা দেখতেন বন্ধুদের সঙ্গে গলা ফাটিয়ে। মাঠে কালই প্রথম। গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে করছিল, কিন্তু রোজার ক্লান্তিতে পারছিলেন না। কিন্তু প্রথমবার মাঠে আসার রোমাঞ্চটা গ্যালারির গর্জনের সঙ্গে তাঁর চোখে-মুখেও ফুটে উঠছে মাঝেমধ্যেই। জিতবে তো বাংলাদেশ? নূপুর আত্মবিশ্বাসী, ‘সৌম্য বড় ইনিংস খেললেই হয়ে যাবে।’ সৌম্যর কাছে বাড়তি প্রত্যাশার কারণ? আদনানের হাসিতে বোঝা গেল নূপুরের কাছে মাশরাফির বড় প্রতিদ্বন্দ্বী তৈরি হচ্ছেন একজন!