মাঠের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুনতাসির রহমান
মুনতাসির রহমান

মুশফিকুর রহিমকে নিয়েই কথা বলছিলেন তখন, ‘বাজে সময়টা সাময়িক। এমনিতে তো তাঁর টেকনিক বা শট সিলেকশনে কোনো সমস্যা দেখছি না। সব ঠিক আছে। যেকোনো সময় দেখবেন...’, এটুকু বলতেই মুনতাসির রহমানের কথা ঢাকা পড়ে গেল দর্শকদের উল্লাসধ্বনির নিচে। সাইমন হার্মারকে যে স্লগ সুইপে মাত্রই একটা বাউন্ডারি মারলেন মুশফিক! সেদিকে দেখিয়ে মুনতাসির আবার বলতে লাগলেন, ‘দেখলেন তো...আজকেই (গতকাল) হয়তো সেঞ্চুরি করে ফেলবে। একটা ভালো ইনিংস হলেই সব ঠিক হয়ে যাবে।’ এমআইএসটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র মুনতাসিরকে ক্রিকেটের মনোযোগী অনুসারী বলা যায়। তবে আরও অনেকের মতো বাংলাদেশ দলের কাছে তার প্রত্যাশাও আকাশছোঁয়া। ওয়ানডের সাম্প্রতিক পারফরম্যান্স ‘দলটা এখন বিশ্বকাপ জিততে পারে’ জাতীয় ধারণার জন্ম দিয়ে দিয়েছে মনে। আশাবাদী টেস্ট নিয়েও, ‘টেস্টে বোলিংটা একটু দুর্বল। নইলে ব্যাটিং, ফিল্ডিং যা...আমার মনে হয় কয় দিনের মধ্যে আমরা টেস্টেও নিয়মিত জিতব। ড্র করা তো শুরু হয়েই গেছে।’ সেই ধারাবাহিকতায় ঢাকা টেস্টেও ভালো কিছুর স্বপ্ন তাঁর, ‘প্রথম ইনিংসে যদি ৪৫০ রান হয়ে যায়, আমরা জিতেও যেতে পারি। ওদের বোলিংয়ে আহামরি কিছু দেখছি না। স্টেইনের ইয়র্কার, সুইং...সবই তো নরমাল! আমার ধারণা এখানে ও যত জোরে বল করবে তত বেশি মার খাবে।’