প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরের মাঠ সব সময়ই দুই হাত ভরে দিয়েছে জ্যাক ক্যালিসকে। কাল ১২৬ রানের মাথায় কেপটাউনের নিউল্যান্ডসে দুই হাজার রান পূর্ণ করেছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার। ইতিহাসের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক মাঠে দুই হাজার রান করার অসাধারণ কীর্তি গড়লেন ক্যালিস। পরে গ্রাহাম গুচকেও ছাড়িয়ে ক্যালিস উঠে গেছেন এক মাঠে সর্বোচ্চ রান-প্রাপকদের তালিকার দুইয়ে। কেপটাউনে কালকের দিন শেষে ২০ ম্যাচে ২০৩৩ রান ক্যালিসের। লর্ডসে ২১ ম্যাচে ২০১৫ রান আছে গুচের। এই দুজনের অনেকটা ওপরে মাহেলা জয়াবর্ধনে, সিংহলিজ স্পোর্টস ক্লাবে ২৪ টেস্টে ২৬৯৭ রান সাবেক শ্রীলঙ্কা অধিনায়কের। এসএসসিতে জয়াবর্ধনের ১০ সেঞ্চুরিও এক মাঠের রেকর্ড। কাল কেপটাউনে নবম সেঞ্চুরি করলেন ক্যালিস, মেলবোর্নে নয়টি সেঞ্চুরি ছিল স্যার ডন ব্র্যাডম্যানের।