মাতৃত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় ছিলেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়। ২০১২ ও ২০১৩ সালে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। ভিক্টোরিয়া আজারেঙ্কা জীবনে অনেক সাফল্যই পেয়েছেন। তবে এবার এমন একটা সুসংবাদ দিলেন, অন্য সব জাগতিক সাফল্যই এটির কাছে ম্লান মনে হবে। পরশু নিজের টুইটার অ্যাকাউন্টে সবাইকে জানিয়েছেন, মা হতে চলেছেন তিনি। চোটের জন্য এবারের উইম্বলডন খেলেননি, মাতৃত্বের কারণে আরও অনেক দিন হয়তো মাঠে নামা হবে না। তবে বেলারুশ টেনিস তারকা যত দ্রুত সম্ভব আবার কোর্টে ফিরতে চান। কিন্তু কোর্টে কি আগের দাপটটা ধরে রাখতে পারবেন? আজারেঙ্কা প্রতিশ্রুতি দিচ্ছেন, পারবেন। কেননা তিনি জানেন মা হয়ে অনেকেই কোর্টে ঔজ্জ্বল্য ছড়িয়েছেন। কিম ক্লাইস্টার্সের উদাহরণ তো এখনো টাটকা। ক্লাইস্টার্স পারলে আজারেঙ্কা কেন পারবেন না?