মাতেরাজ্জির খোঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ বিশ্বকাপের সবচেয়ে আলোচিত মুহূর্ত কী? নিশ্চিতভাবেই ফাইনালে মার্কো মাতেরাজ্জির বুকে জিনেদিন জিদানের ‘বিখ্যাত’ ঢুস। ক্যারিয়ারের শেষ ম্যাচে এই অপরিণামদর্শী কাণ্ড ফরাসি কিংবদন্তিকে করেছে বিতর্কিত। এর পক্ষে-বিপক্ষে যুক্তি আছে, শাস্তিও পেয়েছেন ‘জিজু’। তবে ঘটনাটা ভোলেননি মাতেরাজ্জি। ১০ বছর পর সেটি আবার আলোচনায় আনলেন ইতালির সাবেক ডিফেন্ডার। ওই ঢুসের আদলে একটি হাতে আঁকা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মাতেরাজ্জি। যাতে দেখা যায়, সাদা জার্সি পরা একজন (জিদান) ঢুস মারছেন নীল জার্সি পরা আরেক ফুটবলারকে। ছবিতে জিদানের গায়ে মুরগির ছবি আঁকা। মাতেরাজ্জিও ঢুস খেয়ে মাটিতে না পড়ে বরং বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরছেন। ছবিটির পাশেই রাখা আছে একটি বল ও জার্সি, যাতে লেখা ‘০৬ কাম্পিওনি’। ডেইলি মেইল।