মাত্তেওতেই আস্থা চেলসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত রবার্তো ডি মাত্তেওই চেলসির স্থায়ী কোচ হিসেবে নিয়োগ পেলেন। চেলসিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতানো ইতালিয়ান কোচের ওপরই আস্থা রাখলেন মালিক রোমান আব্রামোভিচ। পরশু দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন ৪২ বছর বয়সী ডি মাত্তেও। গত মার্চে আন্দ্রে ভিলাস-বোয়াস বরখাস্ত হওয়ার পর অন্তর্বর্তী কোচ হিসেবে চেলসিকে এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন ডি মাত্তেও। চেলসি ও ইতালির সাবেক মিডফিল্ডার দারুণ খুশি স্থায়ী হতে পরে, ‘ম্যানেজার ও প্রথম দলের কোচ হিসেবে নিয়োগ পেয়ে আমি অবশ্যই খুশি। আমরা সবাই গত মৌসুমে অবিশ্বাস্য সাফল্য পেয়ে ইতিহাস সৃষ্টি করেছি। এখন আমাদের লক্ষ্য, ওই ভিত্তির ওপর দাঁড়িয়ে কাজ চালিয়ে যাওয়া। আমি ইতিমধ্যেই ভবিষ্যৎ পরিকল্পনা সাজিয়েছি এবং অপেক্ষায় আছি আসন্ন মৌসুমের প্রস্তুতির দিকে।’ এএফপি। দলকে অবাক করা সাফল্য এনে দিলেও পূর্ণকালীন কোচ হিসেবে ডি মাত্তেও নিয়োগ পাবেন কি না, এটি নিশ্চিত ছিল না। চেলসির কোচ হিসেবে শোনা গিয়েছিল বার্সার বিদায়ী কোচ পেপ গার্দিওলাসহ অনেকের নাম।