প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক অনেক বছর কীর্তিটা ছিল শুধুই ফ্র্যাঙ্ক উলির। গত দুই দশকে উলির সঙ্গে যোগ হয়েছেন আরও তিনজন—মাইক আথারটন, ইনজামাম-উল হক ও রিকি পন্টিং। কী সেই কীর্তি? কোনো টেস্টের সর্বোচ্চ দুটি স্কোর করা। এই চারজন দুবার করে পেয়েছেন এই তৃপ্তি। একবার করে ৩৮ জন। প্রথম ইংল্যান্ডের জর্জ উলিয়েট। ১৮৭৬-৭৭ মৌসুমে মেলবোর্নে ইতিহাসের দ্বিতীয় টেস্টে উলিয়েট করেছিলেন ৫২ ও ৬৩। ম্যাচে পরবর্তী সর্বোচ্চ স্কোর ছিল ৪৯। প্রথম উলিয়েট আর সর্বশেষ অস্ট্রেলিয়ার ফিলিপ হিউজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৮-০৯ সিরিজের ডারবান টেস্টের দুই ইনিংসে হিউজ করেছিলেন ১১৫ ও ১৬০। উলিয়েটের মতো হিউজেরও এটি ছিল ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট।