মাত্র দুজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন শ্রীলঙ্কার বোলিং একা সামলেছেন, মুত্তিয়া মুরালিধরন সম্পর্কে প্রায়ই বলা হয় কথাটা। কিন্তু তাতে কি চামিন্ডা ভাসের প্রতি একটু অবিচারই করা হয় না! স্পিন-জাদুকরকে সঙ্গ দেওয়ার কাজটা দিনের পর দিন দারুণভাবেই করে গেছেন এই বাঁহাতি পেসার। মুরালির পর (৮০০) শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক ভাস। দেশের বাইরে শ্রীলঙ্কার প্রথম টেস্ট সিরিজ জয়ের নায়ক ৩৫৫ উইকেট পেয়েছেন ১১১ টেস্টে। এর ১৮০টিই আবার শ্রীলঙ্কার মাটিতে, যেখানে উইকেট বানানো হতো স্রেফ মুরালিদের কথা মাথায় রেখেই। বিশ্বাস করুন আর নাই করুন, এই দুজন ছাড়া টেস্টে শত উইকেট নেই আর কোনো শ্রীলঙ্কানেরই। সবচেয়ে কাছাকাছি যেতে পেরেছেন সনাৎ জয়াসুরিয়া ও লাসিথ মালিঙ্গা। দুজনেরই উইকেট ৯৮টি, আগামী টেস্ট খেললেই হয়তো উইকেটের সেঞ্চুরি হয়ে যাবে মালিঙ্গারও। ‘সেঞ্চুরি’টা পেতে পারেন দিলহারা ফার্নান্ডোও, ৮৮ উইকেট নেওয়া এই বোলার খেলছেন এখনো।