প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৬৬ সেকেন্ডেই গোল করেছেন ওয়েইন রুনি। ভাবছেন এটাই চ্যাম্পিয়নস লিগের দ্রুততম গোল কি না? প্রশ্নই আসে না। রেকর্ডটি মাত্র ১০.৩ সেকেন্ড! চ্যাম্পিয়নস লিগের দ্রুততম গোলটি করেছেন ডাচ স্ট্রাইকার রয় ম্যাকে। ম্যাকে এখন ডাচ ক্লাব ফেইনুর্দে। ওই গোলটি করেছিলেন ২০০৭ সালে বায়ার্ন মিউনিখের হয়ে রিয়ালের বিপক্ষে। চ্যাম্পিয়নস লিগের দ্রুততম গোলের তালিকায় রুনির গোলটি প্রথম দশের মধ্যেও নেই। দ্রুততম দশটি গোলই হয়েছে ১ মিনিটেরও কম সময়ে। এই তালিকায় ম্যাকের পরই ব্রাজিলের জিলবার্তো সিলভা। ২০০২ সালে পিএসভি আইন্দহোফেনের বিপক্ষে আর্সেনালকে ২০.২ সেকেন্ডেই এগিয়ে দিয়েছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।