প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু প্রতিপক্ষকে ‘ডাবল-ব্যাগেল’-এর (৬-০, ৬-০) লজ্জা উপহার দিয়ে মাত্র ৪৭ মিনিটে ম্যাচ জিতলেন ক্যারোলিন ওজনিয়াকি। তৃতীয় রাউন্ডে উঠে যাওয়ার পথে বার্তা পাঠালেন, এবারের ইউএস ওপেনে কেন তাঁকে অন্যতম ফেবারিট ধরা হচ্ছে। অন্যতম সংক্ষিপ্ত ম্যাচ হলেও মেয়েদের কোর্টে অবশ্য এটা সংক্ষিপ্ত ম্যাচের রেকর্ড নয়। সেটি সুসান এম টাটের দখলে। ১৯৬৯ সালের উইম্বলডনে মারিয়ন ব্যান্ডিকে মাত্র ২০ মিনিটে হারিয়ে দিয়েছিলেন তিনি। গ্র্যান্ড স্লাম ফাইনালে সবচেয়ে কম সময়ে জেতার রেকর্ডটি স্টেফি গ্রাফের। ১৯৮৮ সালের ফ্রেঞ্চ ওপেনে সোভিয়েত ইউনিয়নের নাতালিয়া জেভেরেভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে দিয়েছিলেন মাত্র ৩২ মিনিটে।