মাত্র ৩ বল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ বছর আগে হাঁটুর চোটের কারণে ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন খেলা। মার্টিন ক্রো বুঝতে পারেননি, এই ১৫ বছরে জং ধরেছে শরীরের আরও অনেক জায়গাতেই!প্রথম শ্রেণীর ক্রিকেটে ফেরার আশায় ৪৮ বছর বয়সে মাঠে নেমেছিলেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রো। গত শনিবার অকল্যান্ডের ক্লাব ক্রিকেটে কর্নওয়ালের হয়ে খেলতে নেমেছিলেন পারনেলের বিপক্ষে। চেষ্টাটা স্থায়ী হলো মাত্র ৩ বল!‘মাঠে নামার পর কাভারে বল ঠেলে এক রান নিতে গিয়েই ঊরুর পেশিতে টান পড়ে। বড় ম্যাচে ফেরাটা তাই মাত্র তিন বলের মধ্যেই শেষ হয়ে গেল!’—‘পুনর্জন্ম’ নেওয়া ক্যারিয়ারের অকালপ্রয়াণের ঘোষণাটা দিয়েছেন ক্রো নিজেই। ওয়েবসাইট।