মাথা গরম জিম্বাবুয়ে কোচের কাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথা গরম বলে বেশ একটা পরিচিতি আছে তাঁর। ক্রিকেটারদের নানা রকম মানসিক শাস্তি দেন বলেও শোনা যায়। কদিন ধরে শোনা যাচ্ছিল, স্টিভেন ম্যাঙ্গোঙ্গো নাকি ধাক্কা মেরেছেন দলের তরুণ লেগ স্পিনার নাতসাই মুশাঙ্গেকে। এত দিন ছিল গুজব, এখন তা সত্যি। ডেইলি হেরাল্ডকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জিম্বাবুয়ে কোচ নিজেই তা স্বীকার করেছেন!ঘটনাটা গত শনিবার, বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের। একাদশের বাইরে থাকা মুশাঙ্গেকে উইকেটে থাকা ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজার কাছে একটি বার্তা পৌঁছে দিতে বলেন কোচ। কিন্তু খানিকপর কোচ দেখতে পান, বার্তা না নিয়ে গিয়ে মুশাঙ্গে খেতে শুরু করেছেন। এতেই খেপে যান কোচ, ‘আমি রেগে গিয়ে ওকে ধাক্কা মারি, টিম ম্যানেজারকে বলি ওকে ড্রেসিংরুমের বাইরে পাঠিয়ে দিতে। সে হোটেলে ফিরে যায়।’ তবে ম্যাঙ্গোঙ্গো দাবি করেছেন, মুশাঙ্গের সঙ্গে তাঁর সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে গেছে। দুজনের কারও মনেই রাগ, আক্রোশ বা অভিমান জমে নেই। দ্বিতীয় টি-টোয়েন্টিতেই খেলানো হয়েছে মুশাঙ্গেকে। সিরিজের পর হারারের বাড়িতে গিয়ে এই লেগ স্পিনার ও তাঁর মায়ের সঙ্গে কথা বলে সব স্বাভাবিক করে ফেলেছেন। ধাক্কা-কাণ্ডে খানিকটা অনুতাপও করলেন, “তাকাশিঙ্গা ক্লাবের দিনগুলো থেকেই আমি নাতসাইকে গড়ে তুলছি। আজ এত দিন পরে ও যখন জাতীয় দলে খেলছে, আমি নিশ্চয়ই ওর ক্ষতি করতে চাইব না। যা ঘটেছে তার জন্য আমি অনুতপ্ত।’আফ্রিকায় কালোদের ক্রিকেটের হূৎস্পন্দন বলে পরিচিত তাকাশিঙ্গা ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ম্যাঙ্গোঙ্গো, কোচিংয়ে আছেন প্রায় দুই যুগ। গত তিন বছর জাতীয় দলে ছিলেন প্রধান কোচ অ্যালান বুচারের সহকারী। বুচার দায়িত্ব ছাড়ার পর প্রধান কোচের জন্য আবেদনও করেছিলেন, তবে দায়িত্ব পেয়েছেন সাবেক ব্যাটসম্যান অ্যান্ডি ওয়ালার। ম্যাঙ্গোঙ্গো থাকবেন তাঁর সহকারী হয়েই। তবে বাংলাদেশ সিরিজে তিনিই ছিলেন ভারপ্রাপ্ত প্রধান কোচ। ওয়েবসাইট।