মাথাব্যথা নেই ইব্রার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো নাকি ফ্রাঙ্ক রিবেরি? ব্যালন ডি’অরের দাবিদার হিসেবে এই তিনজনের নামই সবার আগে আসবে। তবে জ্লাতান ইব্রাহিমোভিচকে ভুলে গেলে চলবে না! এই মৌসুমে যা খেলছেন, তাতে তো নয়ই!
পরশু কথাটা নিজেই আরেকবার মনে করিয়ে দিলেন ইব্রা। চ্যাম্পিয়নস লিগে আন্ডারলেখটের সঙ্গে গোল করে ছুঁয়ে ফেলেছেন গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। দেশের হয়ে বিশ্বকাপে না খেলার হতাশা ঘোচার নয়, তবে পিএসজিতে ওটা যে কোনো প্রভাব ফেলতে পারছে না তা প্রতিনিয়তই বুঝিয়ে দিচ্ছেন ইব্রা।
ব্যালন ডি’অর নিয়ে দৃশ্যত খুব মাথাব্যথা নেই এই সুইডিশ স্ট্রাইকারের, ‘আমি এটা নিয়ে একদমই ভাবছি না। এটা আমার জন্য খুব একটা গুরুত্বপূর্ণও নয়।’ এরপরই যেন দেখা গেল ‘আসল’ ইব্রাকে, ‘আমি যে সেরা সেটা জানতে এই ট্রফিটা জেতার দরকার নেই।’
আসলেই, পুরস্কার দিয়ে তো আর ইব্রাকে চেনা যাবে না! ওয়েবসাইট।