মাথায় গলদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে আয়ারল্যান্ডের প্রতিনিধি প্যাট হিকি। তিনি আবার ইউরোপিয়ান অলিম্পিক কমিটিরও প্রধান। এই হিকির বিরুদ্ধেই উঠেছে অলিম্পিকের টিকিট কালোবাজারে বিক্রি করার অভিযোগ। উদ্বোধনী অনুষ্ঠানের ১ হাজার ৪০০ ডলারের টিকিট নাকি বাজারে ৮ হাজার ডলারে বিক্রি করেছেন। প্রায় ৩০ লাখ ডলারের বিশাল এক ব্যবসা ফেঁদেছে কালোবাজারিরা। গত সপ্তাহে এই চক্রের একজন কেভিন ম্যালন ধরা পড়েন। তাঁর কাছে কিছু টিকিট পাওয়া গিয়েছিল, যেগুলো দেওয়া হয়েছিল আয়ারল্যান্ডের অলিম্পিক কাউন্সিলকে। সে সূত্রেই তদন্তের জন্য স্থানীয় সময় বুধবার রাতে রিওর পুলিশ হিকিকে তাঁর হোটেল থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তবে গ্রেপ্তারের পরই হৃদ্‌যন্ত্রে ‘সমস্যা’ দেখা দেওয়ায় রাতটি হাসপাতালে কাটাতে হয় ৭১ বছর বয়সী হিকিকে। আপাতত দেশ ও মহাদেশের সব পদ থেকে সাময়িকভাবে সরে দাঁড়িয়েছেন এই আইরিশ। এএফপি।