সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের জয়’—বহু ব্যবহূত শিরোনামটা সামনে একটু বদলে যেতে পারে। না, রিয়াল তো জিতবেই, কিন্তু সান্তিয়াগো বার্নাব্যু নামটাই হয়তো থাকবে না। নতুন নাম হয়ে যেতে পারে মাইক্রোসফট বার্নাব্যু। কী করে? বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব আর দামি খেলোয়াড়দের সঙ্গে জড়াতে পারেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। বিল গেটস নাকি বার্নাব্যুর প্রচারস্বত্ব কিনতে পারেন! এল কনফিডেনশিয়াল জানিয়েছে , ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে এটি নিয়ে আলোচনা চলছে গেটসের। তবে সেটা এখনো প্রাথমিক পর্যায়ে। ২০১৪ পর্যন্ত কিছু হওয়ার সম্ভাবনা নেই। তবে এরপর হতেই পারে! ওয়েবসাইট।