মাদ্রিদে বিধ্বস্ত লিওঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 করিম বেনজেমা, নাকি গঞ্জালো হিগুয়েইন?  ম্যানচেস্টার শহর কি এবার জয় দেখবে?পরশু চ্যাম্পিয়নস লিগের আগে এই দুটি বিষয়ই ছিল মূল আলোচ্য। প্রথম প্রশ্নের উত্তর করিম বেনজেমা। পরশু অলিম্পিক লিওঁর বিপক্ষে রিয়াল মাদ্রিদের প্রথম একাদশে খেলেছেন এই ফরাসি স্ট্রাইকারই। আর তাঁর অসাধারণ পারফরম্যান্সেই রিয়াল উড়িয়ে দিয়েছে লিওঁকে। দ্বিতীয় প্রশ্নটিরও ইতিবাচক উত্তর এসেছে। জয় পেয়েছে ম্যানচেস্টার শহরের দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। তবে পারেনি বায়ার্ন মিউনিখ। নাপোলি থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরতে হয়েছে জার্মান পরাশক্তিদের।গত চার ম্যাচের তিনটিতেই হ্যাটট্রিক। রিয়াল মাদ্রিদের হয়ে লিগে টানা দ্বিতীয় হ্যাটট্রিক করেছেন। তবু হিগুয়েইনকে বেঞ্চে বসিয়ে রেখে বেনজেমাকেই নামালেন কোচ হোসে মরিনহো। বেনজেমাও সুযোগটাকে কাজে লাগালেন দারুণভাবে। নিজে একটি গোল করেছেন, একটি করিয়েছেন সতীর্থদের দিয়ে। সব মিলিয়ে পরশু রিয়ালের জয়ের নায়ক এই ফরাসিই। বেনজেমা রিয়ালকে এগিয়ে দেন ম্যাচের ১৯ মিনিটেই, রোনালদোর ফ্রি-কিকে পা ছুঁইয়ে। তবে প্রথমার্ধে আর কোনো গোল পায়নি রিয়াল। ৪৭ মিনিটে স্যামি খেদিরার করা দলের দ্বিতীয় গোলটিতে অবদান লিওঁর সাবেক এই স্ট্রাইকারেরই। তৃতীয় গোলটি লিওঁ গোলরক্ষক হুগো লরিসের আত্মঘাতী। ৮১ মিনিটে মৌসুমে নিজের প্রথম গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও রামোস। ম্যানচেস্টার শহরের দুই ক্লাব ম্যানইউ আর ম্যান সিটি এবারের চ্যাম্পিয়নস লিগে প্রথম জয় পেল পরশু। তবে ম্যানইউ বা সিটি, কারও জয়ই অতটা উজ্জ্বল নয়। রোমানিয়ার ক্লাব গালাতির বিপক্ষে কষ্টেসৃষ্টে আসা ম্যানইউর ২-০ গোলের জয়টি ওয়েইন রুনির জোড়া গোলে। দুটি গোলই পেনাল্টি থেকে। এই দুই গোল দিয়ে তিনি হয়ে গেছেন চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোল করা ইংলিশ ফুটবলার। সিটি জিতেছে ২-১ গোলে। জয়সূচক গোলটি করেছেন বদলি হিসেবে নামা সার্জিও আগুয়েরো। ইনজুরি সময়ে আগুয়েরো ব্যবধান ২-১ করার আগে স্বাগতিক সিটি ছিল পিছিয়ে। ৪ মিনিটে ক্যানি এগিয়ে দিয়েছিলেন ভিয়ারিয়ালকে। সিটির কেউ অবশ্য গোলটি শোধ দিতে পারেনি। ৪৩ মিনিটে মার্চেনার আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে ম্যান সিটি। এএফপি, রয়টার্স।ইতালিতে ভালো খেলেও জয় নিয়ে ফিরতে পারেনি বায়ার্ন মিউনিখ। আটকে গেছে তারা দুর্ভাগ্যের ফাঁদে। টনি ক্রুসের করা ২ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল বায়ার্ন। নাপোলির মাঠে নাপোলিকে চাপেও রেখেছিল তারা। কিন্তু উল্টো স্রোতে খেয়ে বসে গোল। সেই গোলটিও আবার আত্মঘাতী। ৩৯ মিনিটে গোল ঠেকাতে গিয়ে বল নিজেদের জালেই জড়িয়ে দেন হোলগার বাডস্টুবার। ড্র সত্ত্বেও ‘এ’ গ্রুপের শীর্ষস্থানটি বায়ার্নের অটুট, তবে বড় একটা কীর্তির দিকে আর ছোটা হলো না ম্যানুয়েল নয়্যারের। ১৯ ঘণ্টার কিছু বেশি সময়ের পর ভেঙে গেল বায়ার্ন গোলরক্ষকের গোলবার অক্ষত রাখার রেকর্ড।