মাদ্রিদের মেসি-আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একে আমরা কী করে থামাব?’ মাদ্রিদের শীর্ষস্থানীয় দৈনিক মার্কার শিরোনাম। বুঝে নিতে কষ্ট হওয়ার কথা নয়, প্রশ্নটা লিওনেল মেসিকে নিয়ে করা। এও আন্দাজ করে নিতে পারেন, কদিন পরেই ‘এল ক্লাসিকো’র আগেই যে মাদ্রিদে মেসি-আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এই শিরোনাম থেকেই সেটি পরিষ্কার।আগামী পরশু মৌসুমের দ্বিতীয় ‘এল ক্লাসিকো’। স্প্যানিশ লিগের সেরা দুই দলের লড়াই। মার্কার শিরোনামটিতে এই ম্যাচকে ঘিরে রিয়াল মাদ্রিদের দুশ্চিন্তার প্রতিফলন। দুর্দান্ত ফর্মে থাকা মেসি যে পরশু চ্যাম্পিয়নস লিগে ৪ গোল করে উড়িয়ে দিয়েছেন আর্সেনালকে। স্প্যানিশ শিরোপা লড়াইয়ে সমানে সমান লড়ে যাচ্ছে রিয়াল-বার্সা। ৩০ ম্যাচে দুদলের পয়েন্টই ৭৭। শুধু গোল ব্যবধান শীর্ষে রেখেছে রিয়ালকে। তবে মৌসুম শেষেও দুদলের পয়েন্ট সমান থাকলে গোল ব্যবধানে এগিয়ে থাকাটা কোনো কাজে আসবে না। কারণ স্প্যানিশ লিগের নিয়মটা ব্যতিক্রম। শীর্ষের দুই দলের পয়েন্ট সমান থাকলে সেই দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকা দলই জেতে শিরোপা। ন্যু ক্যাম্পে মৌসুমের প্রথম এল ক্লাসিকো জিতে এ ক্ষেত্রে এগিয়ে আছে বার্সা। শনিবারের এল ক্লাসিকো রিয়ালের জন্য তাই মহাগুরুত্বপূর্ণ। আর এই মহাগুরুত্বপূর্ণ লড়াই জয়ের পথে তাদের বড় বাধা তো মেসিই। মাদ্রিদেরই আরেক পত্রিকা এএস-এর একটি শিরোনাম—‘আমাদের একমাত্র ভয়ের কারণ মেসিই’।পরশু ৪ গোল করে এ মৌসুমে নিজের গোলসংখ্যা ৩৯-এ নিয়ে গেছেন মেসি। এর মধ্যে ২৬টিই আবার স্প্যানিশ লিগে। বর্তমানে বিশ্বের নামীদামি সব ডিফেন্ডারের ঘুম কেড়ে নিয়েছেন। মেসিকে ভয় না পেয়ে উপায় আছে? পরশু চ্যাম্পিয়নস লিগের ম্যাচের পর মেসিকে ‘বিশ্বসেরা’র স্বীকৃতি দিয়ে দিয়েছেন প্রতিপক্ষ আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার। রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসও শ্রদ্ধার্ঘ্য দিয়ে রেখেছেন আগেই, ‘তাকে সমীহ করতেই হবে। কারণ সে হচ্ছে এমন এক খেলোয়াড় যে পার্থক্য গড়ে দেয়।’তবে বার্সেলোনার ‘যুদ্ধ’ জয়ের অস্ত্র যেমন মেসি, তেমনি রিয়ালেরও আছে মেসিকে ঠেকানোর অস্ত্র। রিয়ালের এই অস্ত্রের নাম আলভারো আরবেলোয়া। এ মৌসুমেই রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন সাবেক লিভারপুল ও দেপোর্তিভো লা করুনিয়া ডিফেন্ডার। মেসিকে ঠেকাতে তাঁকে কেন? এর আগে চারবার বার্সেলোনার বিপক্ষে খেলেছেন তিনি। চারবারই মেসিকে আটকানোর দায়িত্ব পড়েছিল তাঁর ওপর। আর্জেন্টাইন জাদুকরকে মোটামুটি পড়া হয়ে গেছে বলেই দাবি আরবেলোয়ার। আসলেই কি তা-ই? শনিবারই সেটা বোঝা যাবে! ওয়েবসাইট।